শারমিন আক্তার:: সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকারি প্রকল্প লাভ জনক না হওয়ার জন্য একমাত্র দূর্নীতি ও অব্যবস্থাপনাই দায়ী। অন্তর্বতীকালীন সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে যাদু দিয়ে সব কিছু করে ফেলব। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীতে অবস্থিত শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমাদের কাজ ও সময়ের পরিধি বুঝতে হবে। আমরা যেখানে হাত দেই সেখানেই দেখতে পাই দুর্নীতি। পোকা মাকরের মত দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই অবস্থা শুধ বিগত ১৬ বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে।
টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থ বছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি যদি সময় পাই তাহলে এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে। অন্যথায় এই ২২ কোটি টাকার বরাদ্দ বন্ধ করে দিব। এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শন কালে উপদেষ্টার সাথে ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ।