July 9, 2026, 12:30 pm

সমস্যা তৈরি করতে ভারত বিদেশি নাগরিক দেশে পুশ ইন করছে সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে : রিজভী

Reporter Name
  • আপডেট Sunday, June 15, 2025
  • 63 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে সমস্যা তৈরির জন্য ভারত অন্য দেশের নাগরিকদের আমাদের দেশে পুশ ইন করছে। সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশের বিরুদ্ধে সব সময়ই ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। আমরা কেউই এই চক্রান্তের বাইরে নই। শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার কারণে অনেকের মনে জ্বালা ধরিয়েছে। এটা অনেকেই মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা আপনাদের? আপনাদের উদ্দেশ্য কি? আমাদের কিছু রাজনৈতিক বন্ধু লন্ডনের বৈঠক নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তারা বলেছেন এতে নিরপেক্ষতা ক্ষুন্ন হবে। আপনাদের ইতিহাসটা বলুন। আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন। আপনারা ৭১ সালে জনগণের বিরোধীতা করেছেন। ৮৬ সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন। ৯৫ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে এক হয়ে আন্দোলন করেছেন। আপনারা এবার ৫ আগস্টের পর বলেছেন আওয়ামী লীগকে মাফ করে দেবেন। ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের?
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর