July 4, 2026, 5:08 am

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, July 2, 2026
  • 22 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  বুধবার (০১ জুলাই) এই কর্মসূচির উদ্বোধন করেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। উদ্বোধনের অংশ হিসেবে তিনি কারাগার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কারাগারের পরিবেশকে আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামাজিক দায়িত্ববোধ থেকে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর