October 12, 2026, 11:49 am

সবার সহযোগিতায় সুন্দর-সমৃদ্ধ এলাকা গড়ে তুলতে চাই : নিখিল

Reporter Name
  • আপডেট Sunday, February 4, 2024
  • 133 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, তার নির্বাচনী এলাকা ঢাকা-১৪ আসনে কোনো অত্যাচারী, চাঁদাবাজ, মাস্তান, মাদক ব্যবসায়ী থাকবে না। সকলের সহযোগিতায় সুন্দর সমৃদ্ধ এলাকা গড়ে তুলতে চাই। শনিবার রাতে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিখিল বলেন, ‘বাংলাদেশের মানুষ কষ্টে থাকবে সেটা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা চান না। আসুন আমরা সবাই মিলে কাজ করে দেশকে সুন্দর সমৃদ্ধ করি।’ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শাহাদাৎ হোসেন লিটনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল শাহনাজ বেগম, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহমুদুল্লাহ কাউসার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নিক্কনসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর