স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে গাজীপুর মেট্রো ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কের পেয়ারা বাগান এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান বক্তা ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক মরহুম সোহরাব উদ্দিনের পুত্র রয়েল গ্রুপের পরিচালক রায়হানুল ইসলাম হৃদয়, গাজীপুর মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকার, বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি হাজি গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ঢালী, বাসন মেট্রো থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ আমিনুল ইসলাম।
১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইকবাল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহিদুল ইসলাম, মহিলা দল নেত্রী সোহেলী সুলতানা, বিএনপি নেতা সাহাজ উদ্দিন সরকার, রফিকুল ইসলাম, আতাউর রহমান,আব্দুল মজিদ, শাহীনুর ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে একশ্রেণির চাঁদাবাজ এবং সন্ত্রাসী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা ভোগরা বাইপাসসহ আশপাশের এলাকায় বিভিন্ন দোকানপাট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। যাতে বিএনপির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারিদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আহবান জানান বক্তারা।