July 9, 2026, 11:01 am

‘সচেতনতা বাড়ানোর মাধ্যমে ওরাল ক্যানসার অনেকাংশে নিয়ন্ত্রণ সম্ভব’

Reporter Name
  • আপডেট Friday, May 3, 2024
  • 90 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং শান্তি ক্যানসার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সিমিন হোসেন (রিমি) বলেছেন, বাংলাদেশে দিন দিন ওরাল ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ওরাল ক্যানসার সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হবে। সচেতনতা বাড়ানোর মাধ্যমে ওরাল ক্যানসার অনেকাংশে নিয়ন্ত্রণ সম্ভব। আজ শুক্রবার (৩ মে) গাজীপুরের কাপাসিয়ায় শান্তি ক্যানসার ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রতিমন্ত্রীর সহযোগিতায় আয়োজিত ওরাল ক্যানসারবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে মূলত লিভার, স্তন, কোলন ও ওরাল ক্যানসারে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে অধিকাংশ ওরাল ক্যানসারে আক্রান্ত রোগীরা জানেন না কীভাবে এ ক্যানসার সংক্রমিত হন। ওরাল ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে এ ক্যানসার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। পান, জর্দা, গুল ইত্যাদির মাধ্যমে ওরাল ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এসব দ্রব্য সেবন থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানান। ওরাল ক্যানসার প্রতিরোধে রাতে ঘুমানোর আগে উত্তম রূপে দাঁত ব্রাশ করার পরামর্শ দেন তিনি।
সিমিন হোসেন বলেন, মে মাস ওরাল ক্যানসার প্রতিরোধের মাস। শান্তি ফাউন্ডেশনে ওরাল ক্যানসার পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। ক্যানসারের চিকিৎসা একটি ব্যয়বহুল। শুধু সরকারি অনুদানের মাধ্যমে দেশের সব ক্যানসার রোগে আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানোর সম্ভব নয়। এ লক্ষ্যে দেশের বৃত্তশালী মানুষদের মানবিক হয়ে ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞ ও শান্তি ক্যানসার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন শাহিদা আখতার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর