July 9, 2026, 12:15 am

সচেতনতাই ক্যান্সার প্রতিরোধের মূলশক্তি : চসিক মেয়র

Reporter Name
  • আপডেট Sunday, October 19, 2025
  • 59 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ব্রেস্ট ক্যানসার বিষয়ে জনগণকে সচেতন করে তোলা এখন সময়ের দাবি উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুস্থ ও সচেতন নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর-এই নীতিই আমাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে। সচেতনতাই ক্যানসার প্রতিরোধের মূলশক্তি। আজ রবিবার (১৯ অক্টোবর) চান্দগাঁও শমসের পাড়াস্থ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে মেডিক্যাল জোনকে আমরা ‘পিংক জোন’ হিসেবে সাজিয়েছি। এটি চট্টগ্রামবাসীর জন্য নারীর স্বাস্থ্য সচেতনতার প্রতীকী উদ্যোগ। তিনি বলেন, স্তন ক্যানসার স্ক্রিনিং-এর জন্য নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা অনুযায়ী, প্রতিবছর প্রায় সাড়ে ৬ লাখ মানুষ স্তন ক্যান্সারে মারা যায়। তাই জনসাধারণের মাঝে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি খুব জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে মৃত্যু হার কমানোর জন্য সচেতনতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ’র ইসি কমিটির চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, ইসি সেক্রেটারি ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, গাইনি অ্যান্ড অবস বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুসলিনা আখতার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর