July 9, 2026, 8:45 am

সঙ্কট থেকে দেশ উদ্ধারে জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে : প্রিন্স

Reporter Name
  • আপডেট Thursday, May 30, 2024
  • 91 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশ আজ সর্বগ্রাসী মহাসঙ্কটে নিপতিত। এই মহাসঙ্কট থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের নীতি-আদর্শ অনুসরণ করতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত।
এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের হৃদয়ের মণিকোঠায় জিয়ার অবস্থান। আওয়ামী লীগ সরকার বার বার জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করলেও তা ব্যর্থ হয়েছে। জিয়াউর রহমানে গণমুখী রাজনীতির কাছে আওয়ামী রাজনীতি বার বার পরাজিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিষয় ভিত্তিক আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর