July 8, 2026, 1:03 pm

সংবিধান ও আইন মেনে সংলাপ হতে পারে: আইনমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, October 15, 2023
  • 120 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে আইনে কোনো প্রতিবন্ধকতা নেই । তবে সংলাপ হতে হবে সংবিধান ও আইন মেনে। নির্বাচন নিয়ে সংবিধান বা প্রচলিত আইনে যা আছে, তার বাইরে কোনো সংলাপ হতে পারে না। আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 আইনমন্ত্রী বলেন, তারা যে কথাগুলো বলেছেন, তার প্রায় সবগুলো মেনে ফেলেছি। আরেকটি কথা, দেশে একটি সংবিধান আছে এবং সেই সংবিধানে বলা আছে নির্বাচন কীভাবে হবে। দেশে আইনও আছে। সংবিধান ও আইন মেনে নির্বাচন হবে। সংবিধানের বাইরে বা প্রচলিত আইনে যা আছে, তার বাইরে কোনো সংলাপ হতে পারে না। সংবিধান ও আইন মেনে যদি কেউ নির্বাচনে আসে, তাহলে কিন্তু আলোচনারও প্রয়োজন থাকে না। ‘গায়েবি’ মামলায় বিরোধীদের দ্রুত সাজা দিতে আইন মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে বলে বিএনপির যে  অভিযোগ তা সঠিক নয় বলে জানান আইনমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশা করব বিএনপির মহাসচিব জেনেশুনে কথা বলবেন। আমি তাকে ভদ্রলোক হিসেবেই চিনি। ২০১৪ সালে আমি যখন আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখন মামলা জট কমানোর জন্য একটি সেল গঠন করা হয়। এখনো সেই সেলটা আছে। সেটাকে নিয়ে যদি কেউ রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য জনগণকে বিভ্রান্ত করেন, তবে আমার দুঃখিত হওয়া ছাড়া আর কিছু বলার নেই।
খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হবে- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে, যে যা খুশি তাই বলতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে, দেশে একটা আইন আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন আইনের গতিতে চলবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সাওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তৃতা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর