July 9, 2026, 2:44 pm

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, May 20, 2025
  • 156 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বহুল আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ডেমরার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে ডেমরা থানা পুলিশ। জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা-র মঞ্চে জায়গা করে নিয়েছিলেন মাইনুল আহসান নোবেল। সকলেই তার গান পছন্দ করেছিলেন। তার গানে মুগ্ধ হন দুই বাংলার মানুষ। জনপ্রিয়তা ও খ্যাতির তুঙ্গে উঠেছিলেন নোবেল।
কিন্তু বাংলাদেশের এই সংগীতশিল্পী শেষ পর্যন্ত নিজের সেই সম্মান এবং খ্যাতি ধারে রাখতে পারেননি। খ্যাতির চূড়ায় থাকার সময় একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই গায়ক। তাকে শেষবার প্রকাশ্যে দেখা গেছে গত বছর নভেম্বর মাসে। সেই সময়েও এক মহিলার সঙ্গে সম্পর্ক ও মাদক নিয়ে বিতর্কে জড়ান নোবেল। তারপর থেকে আর কোথাও দেখা যায়নি তাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর