July 9, 2026, 6:24 pm

সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন

বিনোদন প্রতিবেদক ::
  • আপডেট Thursday, December 12, 2024
  • 72 জন দেখেছে

সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকজয়ী এই রবীন্দ্রসংগীত শিল্পী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। কণ্ঠশিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম।
তিনি বলেন, আজ মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে শ্রোতাদের কাছে আরও বেশি পরিচিত করেছিল। পাপিয়া সারোয়ার ২০২১ সালে একুশে পদক পান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর