July 9, 2026, 1:56 pm

সংকটে শেখ হাসিনা সরকারই মানুষের পাশে থাকে: এসএম কামাল

Reporter Name
  • আপডেট Saturday, June 1, 2024
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এমপি।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে। ঘূর্ণিঝড়-দুর্বিপাকে দেশের বিভিন্ন সংকটে শেখ হাসিনার সরকারই মানুষের পাশে থাকে। দেশের বিভিন্ন মুহূর্তে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছে। শুক্রবার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খুলনা-৩ আসনে মোট ৪১ জনের মাঝে অর্থ বিতরণ করেন তিনি।
এ সময় কামাল আরও বলেন, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, কিভাবে দেশ এগিয়ে যাবে একমাত্র শেখ হাসিনাই মানুষ ও দেশের কথা চিন্তা করেন, দেশের কল্যাণে কাজ করেন। বিএনপি-জামায়াত ঢাকায় বসে দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যাচার, অপপ্রচার করে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে, মানুষের সেবা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে এবং ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, আলো কাজী, শাহজাহান জোমাদ্দার, ফারুক আহমেদ, মনিরুল ইসলাম, ইয়াসমিন আরাফাত ইয়াসিন, আলম হোসেনসহ নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর