July 9, 2026, 5:05 pm

ষড়যন্ত্রকারীরা যত চেষ্টাই করুক, সফল হবে না : আমিনুল হক

Reporter Name
  • আপডেট Wednesday, July 9, 2025
  • 66 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, যাদের ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার যোগ্যতা নেই, তারাই এখন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে জাতীয় সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে। এ স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। কারণ, এই পদ্ধতি বাংলাদেশের জনগণের মতামতের সঙ্গে যায় না। মঙ্গলবার (০৮ জুলাই) রাজধানীতে গুলশান থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, পিআর সিস্টেমে আপনি নিজেও জানবেন না, কে হবেন আপনার সংসদ সদস্য। জনগণ কখনই এমন একটি অগণতান্ত্রিক ও অস্বচ্ছ পদ্ধতি মেনে নেবে না। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী যতই চেষ্টা করুক, সফল হবে না, জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে।
ষড়যন্ত্রকারীদের বিচার হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যারা আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তারা সবার নজরে আছে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর এসব ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। গত ১৭ বছর যারা দলের প্রতি একনিষ্ঠ থেকেছেন, মামলা-হামলা সত্ত্বেও আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদেরই সদস্য পদ নবায়ন করা হবে। আর যারা সুযোগ নিতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, তাদের সদস্যপদ নবায়নের সুযোগ নেই।
গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মো. মোস্তফা জামান এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা কামাল জামান মোল্লা, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আকতার হোসেন, আতাউর রহমান, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর