May 15, 2026, 2:00 am

শ্রীলেখার মনে ‘কুছ কুছ হোতা হ্যায়’

মাসুদ আলম
  • আপডেট Sunday, April 30, 2023
  • 260 জন দেখেছে

বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় ।  বিশেষ করে ‘কারাগার’ ওয়েব সিরিজ দিয়ে  ওপার বাংলাতেও গড়ে উঠেছে তার বিশাল ভক্ত সংখ্যা। এই অভিনেতার সাথে অভিনয় করার তালিকায় যুক্ত হলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সবুজ রঙের শাড়ি পড়ে পুরস্কার হাতে নিয়ে লাজুক হেসে দাঁড়িয়ে শ্রীলেখা।  একই মঞ্চে পাঞ্জাবী পড়ে দাঁড়িয়ে আছেন চঞ্চল চৌধুরী । পাঞ্জাবীর  সঙ্গে দারুণ মিল দেখা গেল শ্রীলেখার শাড়ির। চঞ্চলের সঙ্গে এমনই একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী। মনের কথা প্রকাশ্যেই ব্যক্ত করলেন শ্রীলেখা।

চঞ্চলের সঙ্গে ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘এই ছবিটা…কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে দয়া করে কেউ কাস্ট করুন।’ তার এই পোস্টে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে গেছে।

একজন লিখলেন, ‘আরে, নিজেদের মধ্যে আলোচনা করে ড্রেস ঠিক করেছিলেন নাকি?’আরেক জনের মন্তব্য, ‘একজন প্রযোজক পেলে আমি রাজি।’ এমনিতে আগেও বেশ অনেকবার প্রযোজক খুঁজে দেওয়ার কথা প্রকাশ্যেই বলেছেন নায়িকা।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও বেশ দক্ষতার স্বাক্ষর রেখেছেন শ্রীলেখা। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ পেয়েছে বিপুল ভালোবাসা এবং প্রশংসা। কিছু দিন আগে একটি বিজ্ঞাপণী ছবিও পরিচালনা করেছেন অভিনেত্রী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর