November 30, 2026, 12:36 am

টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, November 29, 2026
  • 7 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর (শনিবার) টঙ্গী পূর্ব থানা-পুলিশের পরিচালিত পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামি, ছিনতাইয়ের অভিযোগে একজন এবং নিয়মিত মাদক মামলার একজনসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (২৯ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তায় গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে থানা-পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর