October 9, 2026, 9:30 pm

শ্রীপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Monday, June 3, 2024
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মৃধা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫২) বছর। আজ সোমবার সকাল ৮টায় পৌরসভার ভাংনাহাটি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মাহবুবুল আলম মৃধা শ্রীপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের মৃত আব্দুল আওয়াল মৃধার ছেলে।
মরহুমের বড় ভাই মহসিন মৃধা বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। এ জন্য দেশে–বিদেশি অনেক চিকিৎসা নিয়েছেন। আজ সকালে তিনি মারা যান। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. কামরুজ্জামান মণ্ডল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর