May 18, 2026, 9:28 pm

শ্রীপুরে সাফারি পার্ক থেকে দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

Reporter Name
  • আপডেট Tuesday, January 21, 2025
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে একটি পুরুষ নীলগাই দেয়াল টপকে বেরিয়ে গেছে। গত বৃহস্পতিবার নীলগাইটি বেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারে মাইকিং করছে পার্ক কর্তৃপক্ষ। তবে শ্রীপুর উপজেলা ও পাশের ভালুকা উপজেলার কয়েকটি স্থানে নীলগাইটিকে দেখতে পেয়েছেন বলে জানান স্থানীয় লোকজন।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, ‘১৬ জানুয়ারি দুপুরের দিকে একটি নীলগাই অপর একটি নীলগাইকে ধাওয়া করছিল। এ সময় দেয়াল টপকে বেরিয়ে যায় পুরুষ নীলগাইটি। এরপর থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। উপজেলার জয়নাতলী ও ভালুকা উপজেলার জঙ্গলে নীলগাইটি দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন খবরে আমরা উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।’
মো. রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমি গণমাধ্যমের সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন করছি, যেখানে নীলগাইটি দেখতে পাবেন, তাঁরা যেন সঙ্গে সঙ্গে আমাদের খবর দেন।’
বহু বছর আগে নির্মিত পার্কের সীমানাপ্রাচীরটি খুবই ঝুঁকিপূর্ণ। নীলগাইটি লাফ দেওয়ার সময় বেশ কিছু দেয়াল ভেঙে যায়। এ জন্য নীলগাইটি সহজে বেরিয়ে যেতে পেরেছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ বিষয়ে সাফারি পার্ক কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর