August 27, 2026, 2:30 pm

শ্রীপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের জিম্মি ও হেনস্তার অভিযোগ -প্রশাসনের হস্তক্ষেপ দাবি

Reporter Name
  • আপডেট Thursday, August 27, 2026
  • 18 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আকতাড়াপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিককে আটকে রেখে হেনস্তা ও জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে যাওয়া কয়েকজন সাংবাদিককে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে এবং তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের দাবি, এলাকায় জমি দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করতে গেলে তাদের আটকে রেখে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। এ সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।
সাংবাদিকদের মতে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনো পক্ষের বক্তব্য বা তথ্য নিয়ে আপত্তি থাকলে তা আইনসম্মত ও দায়িত্বশীল উপায়ে সংশ্লিষ্ট সাংবাদিক বা গণমাধ্যম কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। কিন্তু সাংবাদিকদের আটকে রাখা, ভয়ভীতি প্রদর্শন বা পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
তারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর