October 7, 2026, 3:42 pm

শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন ফারজানা

Reporter Name
  • আপডেট Wednesday, October 7, 2026
  • 29 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৬’-এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন। বর্তমানে তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ২০১৭ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ফারজানা ইয়াসমিন তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে।
২০০৬ সালের ২ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ফারজানা ইয়াসমিন। তার আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান তাকে বিদ্যালয়ের সকলের নিকট জনপ্রিয় করে তোলে। দুই বছরের বেশি সময় ধরে তিনি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর