স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মফিজ উদ্দিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের বাড়ীতে সাক্ষাৎ করেন।
এ সময় মুক্তিযোদ্ধারা ডা. বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানান। ডা. বাচ্চু মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং আগামিতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নসহ সকল মুক্তিযোদ্ধাকে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্হ করেন এবং দেশের যে ক্লান্তিলগ্নে মুক্তিযোদ্ধাদের ভুমিকার কথা স্বরণ করিয়ে আগামিতেও দেশ গঠনে তাঁদের ভুমিকা রাখতে পরামর্শ দেন।