July 9, 2026, 1:44 pm

শ্রীপুরে ধর্ষণের শিকার নারীর পরিবারকে ডা. বাচ্চুর আর্থিক সহায়তা

Reporter Name
  • আপডেট Friday, June 20, 2025
  • 112 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে আলোচিত এটিএম বুথে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ হতে বিএনপি গাজীপুর জেলা আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহয়তা তুলে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. বাচ্চুকে সর্বোচ্চ আইন বিষয়ক সহায়তা ও চিকিৎসা সেবারও নির্দেশ দেন বলে জানা গেছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা সহায়তা প্রদান সেল এর গাজীপুর জেলার প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন। ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকালে তারেক জিয়ার নির্দেশে সব ধরনের আইনি সহায়তারও আশ্বাস দেন ডাঃ বাচ্চু। আর্থিক সহায়তাকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য সাংবাদিক এসএম মাহফুল হাসান হান্নান, সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন মুধা, নয়ন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ জুন সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়নসিংহ মহাসড়কে এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং সংলগ্ন এটিএম বুথের কর্মচারী মো. লিটন মিয়া নেত্রকোনা জেলার কমলাকান্দার আজিজুল ইসলামের প্রতিবন্ধি কিশোরী বৃষ্টি আক্তার (১৪)-কে চাকরি দেয়ার কথা বলে এটিএম বুথের ভেতর আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শ্রীপুরের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং সংলগ্ন ডাচ বাংলা এটিএম বুথের নিরাপত্তাকর্মি ধর্ষক লিটন মিয়া আজিজুলের অভাবের সুযোগে তাকে ভাই সম্মোধন করে বাড়িতে আসা-যাওয়া করে আসছিল।একপর্যায়ে আজিজুলের প্রতিবন্ধি কিশোরীকে বেশি বেতনে চাকরিরর প্রলোভন দেখিয়ে তার অফিসে যেতে বলে। ধর্ষক লিটন মিয়ার কর্মরত ডাচ বাংলা এটিএম বুথে আজিজুল সাথে করে প্রতিবন্ধী কিশোরী মেয়েকে নিয়ে যায়।একপর্যায়ে নানা টালবাহানা দেখিয়ে মেয়েকে রেখে তার বাবাকে চলে যেতে বলে।কিছুক্ষন পর মেয়ের খোঁজ নিতে আসলে মেয়েকে বিদধস্হ দেখে কিশোরী মেয়ের কাছে জানতে চাইলে সমস্ত ঘটনা সে তার বাবাকে জানায়। আজিজুল বুথে গিয়ে দেখে ধর্ষক পালিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর