July 9, 2026, 1:30 pm

শ্রীপুরে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেয়েছে তিন কিশোর

Reporter Name
  • আপডেট Sunday, July 20, 2025
  • 70 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম :: গাজীপুরের শ্রীপুরে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেয়েছে তিন কিশোর। শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মসজিদ কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (১৯ জুলাই) শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী প্রধান। সঞ্চালনায় ছিলেন মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. ইউসুফ আলী প্রধান।
তিনি বলেন, “শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হবে নৈতিকতাসম্পন্ন ও মাদকমুক্ত। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এই ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন।’’
ইউসুফ আলী বলেন, ‘‘ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি চলমান থাকবে এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হবে।’’ এ সময় পুরস্কারপ্রাপ্ত কিশোরদের চোখে-মুখে ছিল আনন্দ ও গর্বের ঝলক। এমন স্বীকৃতি তাদের নামাজে আরো উৎসাহ বাড়াবে বলে মনে করছেন অভিভাবকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর