July 9, 2026, 9:53 am

শো-ডাউন করে প্রবাসী বিএনপি নেতার প্রার্থীতা ঘোষণা

Reporter Name
  • আপডেট Monday, October 6, 2025
  • 72 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিশাল শো-ডাউন করে নিজের প্রার্থীতা জানান দিলেন এক প্রবাসী বিএনপি নেতা। সোমবার তিনি গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে বিশাল গাড়ীবহর নিয়ে প্রার্থীতা ঘোষণা এবং গণসংযোগ করেন।
প্রবাসী ওই বিএনপি নেতার নাম অ্যাডভোট গোলাম শাব্বির আলী (পারভেজ)। তিনি যুক্তরাজ্যের বৃহত্তর ঢাকা আইনজীবী ফোরামের সভাপতি। অবশ্য তার গ্রামের বাড়ি গাজীপুর-৩ আসনের রাজাবাড়ী ইউনিয়নের রাফিলাতলী গ্রামে। ছাত্র জীবনে তিনি গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারী বিশ^বিদ্যালয়ের ছাত্রদল নেতা ছিলেন।
জানা গেছে, বেলা ১০টার দিকে কর্মী-সমর্থক সমেত গাড়িবহন নিয়ে নির্বাচনী এলাকার রাজেন্দ্রপুর বাজার থেকে প্রচারনা শুরু করেন। এসময় তিনি জনসমাগম এলাকায় জনসাধারণের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।
গাড়ি বহর নিয়ে নির্বাচনী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণের এক পর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন ‘আমি গাজীপুর ৩ আসন থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করছি। আমার বিশ্বাস দলের হাইকমান্ড আমাকে এই আসনে মনোনয়ন দিবেন। এই আসনের জনসাধারণ আমাকে ভালোবাসেন। আমার পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে তারা অনেক সন্তুষ্ট। আমাকে যদি নমিনেশন দেওয়া হয় এবং নির্বাচিত হই তাহলে আমি এই আসনের সাধারণ জনগণের জন্য অনেক কাজ করতে পারবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর