July 9, 2026, 2:53 pm

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস থেকে মদসহ দুই কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, May 21, 2025
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মাদক কারবারিরা হলো, রহিম উদ্দিন (৩০) ও জাফর আলী(২৮)।
আজ বুধবার (২১ মে) সকাল ১০টায় ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে মদসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। রহিম উদ্দিন উপজেলার হলদীগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলাম এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপনে সংবাদ পেয়ে এসআই জুনাইতুল ইসলাম জিতুসহ কয়েকজন পুলিশ ঝিনাইগাতী থেকে ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় যাত্রীবেশী রহিম উদ্দিন ও জাফর আলীর সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদ উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঝিনাইগাতী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর