স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এপি বলেছেন সরকারের এত উন্নয়ন এইটা এক শ্রেনীর লোক সহ্য করতে পারেনা তাদের গায়ে বড় জ্বালা।বেগম খালেদা জিয়া ১০ বছর এই দেশের প্রধান মন্ত্রী ছিলেন এই ইউনিয়নে কি উন্নয়ন করেছিলেন। তারা কিছুই করতে পারেনি। আর শেখ হাসিনা এত কিছু করেও এইটা তাদের গায়ে বড় জ্বালা। এই জন্য তারা বলে যে কোন ভাবেই হউক সরকারকে টাইনা হেছরাইয়া নামাতে হবে। এই গুলির মদদ কারা দিচ্ছে মদদ দিচ্ছে সেই আমেরিকা যারা ৭১সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করে ছিল সপ্তম নৌবহর পাঠিয়ে ছিল যাতে বাংলাদেশ স্বাধীন না হয়। তাদের মদদে আজকে তাদের যারা দোসর তারা আজকে প্রতিদিন দেখবেন মিটিং মিছিল করছে আর আগামী চার পাচ দিন পর দেখবেন তারা অগ্নী সন্ত্রাস শুরু করেছে। তিনি বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। এইটা তারা চায় না । বাংলাদেশের উন্নয়ন তাদের সহ্য হয়না। রোববার বিকেলে গাজীপুরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি উল্লেখ করেন তাদের স্বাদের পাকিস্তান আজকে ব্যার্থ ও অকার্যকর রাষ্ট্র আর বাংলাদেশ একাট উন্নত রাষ্ট্র হবে।এটা তারা মেনে নিতে পারছেনা। খালেদা জিয়া বলেছিলেন নৌকা মার্কায় ভোট দিলে এই দেশ ভারত হয়ে যাবে আজকে পনের বছর যাবত নৌকা মার্কাওয়ালারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেশ তো ভারত হয় নাই। তার অর্থ তিনি মিথ্যা কথা বলেছেন। মিথ্যায় তাদের একমাত্র সম্বল।টেলিভিশনে টক শোতে দেখবেন এই দেশে শেখ হানিসা নাই। কিন্তু গ্রামে যান গ্রামের উন্নয়ন, স্কুল কলেজে যান স্কুল কলেজের উন্নয় দেখলে সেখানে উন্নয়ন দেখে বুজবেন এই দেশে শেখ হাসিনা আছে।
বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফরিদ আহাম্মদেও সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামীলীগে আইন বিষয়ক সম্পাদক এ্যাড সুদীপ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, কালিয়াকৈর উপজেলা আওয়াশীলীগের সহ সভাপতি আতাউর রহমান,বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেনসহ অন্যান্যরা।