May 27, 2026, 12:03 pm

শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, গাজীপুর তার প্রমাণ: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::
  • আপডেট Monday, May 29, 2023
  • 135 জন দেখেছে

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। তারা নিরপেক্ষ নয়, মতলববাজ। শেখ হাসিনার অধীনেই নিরপেক্ষ নির্বাচন হতে পারে, গাজীপুরের  সিটি কর্পোরেশন নির্বাচন দেখলে তা বুঝা যায়। নির্বাচন নিয়ে বিএনপির কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। রবিবার দুপুরে কক্সবাজারের রামুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে মন্ত্রী এই মন্তব্য করেন। মোজাম্মেল হক বলেন, দেশের শাসন ব্যবস্থায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে ২৩ বছর আমরা দেশ পরিচালনা করছি। বিএনপি, জামায়াত, এরশাদ ২৯ বছর দেশ শাসন করেছে। তালিকা করে দেখুন কারা দেশের উন্নয়ন বেশি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সামাজিক নিরাপত্তার বলয়ে নিয়ে এসেছেন। এখন মানুষ অভুক্ত ও গৃহহীন থাকে না।এলজিইডি কক্সবাজারের তত্ত্বাবধানে ৩ কোটি ৭২ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে রামু বাইপাস ফুটবল চত্বরের পশ্চিম পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, স্মৃতিচিহ্ন হিসেবে মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করা হবে। উপজেলা ভিত্তিক সড়কগুলো মুক্তিযোদ্ধাদের নামে করা হবে। আমাদের শুধু মুক্তিযুদ্ধের চেতনা থাকলে হবে না। আমাদের সন্তানদেরকে, প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন চলতে পারে, প্রজন্মকে সেভাবেই বড় করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, নুরুল হক চেয়ারম্যান, সিরাজুল হক রেজা, আবু আহমদ, জাফর আলম চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ সানোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম, কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর