August 25, 2026, 3:16 am

শেখ জামালের ৭১তম জন্মদিনে মেয়র তাপসের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Sunday, April 28, 2024
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রোববার (২৮ এপ্রিল) শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি ডা. দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর