October 9, 2026, 12:20 pm

শিশুশ্রম বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে: শ্রম সচিব

Reporter Name
  • আপডেট Friday, June 20, 2025
  • 172 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শিশুশ্রম বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। বৃহস্পতিবার (১৯ জুন) “স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রম শৃঙ্খল ছিঁড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর হাজারীবাগ ঝাউচর বালুর মাঠে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিশুশ্রম বন্ধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত ভূমিকা। তিনি আরো বলেন, শিশুদের শুধু স্কুলে পাঠানোই নয়, তাদের সৃজনশীল বিকাশ ও নিরাপদ শৈশব নিশ্চিত করাও জরুরি। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামান, চাইল্ড লেবার এলিমিনেশন প্রোগ্রামের ম্যানেজার আফজাল কবির খান, এডুকো বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর আব্দুর রহিমসহ শিক্ষক, অবিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর