May 31, 2026, 3:02 am

শিক্ষকদের ভূমিকা থেকে আমরা বিচ্যুত হয়েছি: শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Sunday, July 6, 2025
  • 78 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘আমাদের শিক্ষকদের যে ভূমিকা হওয়ার কথা ছিল, সেটি থেকে আমরা বিচ্যুত হয়েছি। আমাদের অবশ্যই রাজনৈতিক বিশ্বাস ও রাজনৈতিক দলের সমর্থন থাকবে। কিন্তু ওই রাজনৈতিক দলের নেতিবাচক প্রভাবগুলো আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ফেলতে পারি না। আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমরা মেধার বিকাশ ঘটাতে এসেছি। রাজনৈতিক দলের নেতিবাচক প্রভাব যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিনষ্ট করতে না পারে, সেদিকে শিক্ষকদের খেয়াল রাখতে হবে।’ আজ রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অবশ্যই তোমরা বিশাল কিছু অর্জন করেছ। কিন্ত তোমাদের সঙ্গে সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ তাঁরাও এই অর্জনে ভূমিকা রেখেছেন। তাঁদের সমর্থন ছাড়া তোমরা এটা করতে পারতে না। তোমাদের এই সংগ্রামে বিভিন্ন সমাজের বিভিন্ন গোষ্ঠী এগিয়ে এসেছিল। শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ তোমাদের করা যাবে না।  অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। আরও বক্তব্য দেন সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান প্রমুখ। এর আগে বিশ্ববিদ্যালয়ে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর