June 4, 2026, 5:08 pm

শাহজালালে রোমগামী ফ্লাইটের যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো

Reporter Name
  • আপডেট Sunday, December 7, 2025
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সফল কার্যক্রম ‘চেকিং রো-ডি’তে ৯৩ হাজার ৯০ ইউরো উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩৫৫) রোমগামী ফ্লাইটের যাত্রীর লাগেজ থেকে এসব ইউরো উদ্ধার করা হয়।
প্রাপ্ত তথ্যমতে, বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাসহ সব প্রকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে ধারণ করে কর্তব্যরত এভসেক সদস্য কর্তৃক ‘চেকিং রো-ডি’তে নিরাপত্তা তল্লাশি চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩৫৫) রোমগামী ফ্লাইটের বর্হিগামী যাত্রীর লাগেজে লুকানো অবস্থায় ৯৩ হাজার ৯০ ইউরো শনাক্ত করা হয়। পরবর্তীতে বিমানবন্দর কাস্টমসকে জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর