July 9, 2026, 12:31 pm

শাবি ছাত্রলীগের রুম থেকে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার সাধারণ শিক্ষার্থীদের

Reporter Name
  • আপডেট Wednesday, July 17, 2024
  • 92 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা দিয়ে হল থেকে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার ( ১৭ জুলাই) সন্ধ্যায় শাবির শাহপরাণ হলে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করেন তারা।
এর আগে দ্পুুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গায়েবানা জানাযায় অংশ নেয় প্রায় দুই হাজারেরও অধিক শিক্ষার্থী। পরবর্তীতে স্কুলসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীদের বিক্ষোভ গণজোয়ারের রূপ নেয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে আবাসিক হল তল্লাশি চালানোর উদ্দেশ্যে হলের দিকে আগায় তারা। তল্লাসী চালাতে গিয়ে শাহপরাণ হলে শাবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের প্বার্শবর্তী রুম যথাক্রমে ২০৯,২১০, ২১১ এবং ২১৪ নম্বর রুম থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া একই হলের ৪২৩ নম্বর রুম থেকে শর্টগান ও জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।
এর আগে শাবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজীবুর রহমান হল ত্যাগ করেন। এ বিষয়ে খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ত্যাগের নোটিশ দিয়েছে তাই আমরা হল ত্যাগ করেছি। শুধু আমরা নয়; আমাদের অন্যান্য নেতাকর্মীরাও হল ত্যাগ করেছে।’ এর আগে ‘শিক্ষার্থীদের নিরাপত্তা’র দোহাই দিয়ে ইউজিসির দেয়া নির্দেশনা অনুযায়ী জরুরি সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর