July 5, 2026, 11:42 am

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Wednesday, March 4, 2026
  • 139 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে আজ বুধবার (৪ মার্চ) দুপুরে শেরেবাংলা নগরে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনকালে চিফ হুইপ ছাড়াও আরো উপস্থিত ছিলেন হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর