July 5, 2026, 4:22 pm

শব্দসৈনিক আশফাকুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • আপডেট Friday, July 14, 2023
  • 362 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সংগঠক, শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) আশফাকুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেছেন, ‘১৯৭১ সালের ৮ মার্চ যে ৮-১০ জন বেতার কর্মী পাকিস্তান সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে ৭ মার্চের ভাষণ তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে প্রচার করেছিলেন তাদের অন্যতম ছিলেন আশফাকুর রহমান খান। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বেতার কেন্দ্র থেকে লুকিয়ে টেপ নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।’

তিনি বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাণীবদ্ধকরণ ও প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকাসহ মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য এই বেতার ব্যক্তিত্বকে বাংলাদেশ সরকার ২০০১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।’

আশফাকুর রহমান খানের মৃত্যুতে বাংলাদেশ তার এক কৃতী সন্তানকে হারালো বলেন প্রধানমন্ত্রী, ‘এই অকুতোভয় শব্দসৈনিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও মহান মুক্তিযোদ্ধা তার কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’ প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর