July 9, 2026, 6:21 pm

শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Sunday, December 15, 2024
  • 69 জন দেখেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী শনিবার (২১ ডিসেম্বর) এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ রোববার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী শনিবার অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা দলের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেবেন।’
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর