June 2, 2026, 8:13 am

রোল মডেল নয়, গোল মডেল বানিয়েছে সরকার: ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট Saturday, July 8, 2023
  • 231 জন দেখেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নতুন নতুন প্লট তৈরি করে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, রোল মডেল নয়, বাংলাদেশকে গোল মডেল বানিয়েছে ক্ষমতাসীনরা।

শনিবার (৮ জুলাই) সকালে ডিআরইউ’তে ন্যাশনাল পিপিলস পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।

এ সময় ফখরুল বলেন, আবারও জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ। কিন্তু জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাধীনতার পরই গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদেরকে বিশ্বাস করে আগেও সংলাপ করেছি, প্রতারিত হয়েছি। এখন প্রশ্নই আসে না। স্যাংশন, ভিসা নীতিসহ আরও নানা কারণে বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি এখন তলানিতে। রোল মডেল নয়, গোল মডেল বানিয়েছে। দেশকে ফতুর করে দিয়েছে সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর