July 8, 2026, 8:45 pm

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

Reporter Name
  • আপডেট Thursday, November 9, 2023
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সরকার পতনের একদফা দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবরোধ শেষে ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুমা চলমান আন্দোলনে নিহত সাংবাদিক এবং শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী প্রতিটি মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বিএনপি। এদিকে এলডিপি এবং লেবার পার্টিও সরকার পতনের একদফা দাবিতে একই কর্মসূচি ঘোষণা করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর