July 9, 2026, 8:43 am

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে : চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী

Reporter Name
  • আপডেট Friday, November 3, 2023
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের যেকোন ক্লান্তিলগ্নে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত কাজ করছে।
তিনি আরো বলেন, মানুষের কল্যাণে মানবতার সেবার ধর্ম নিয়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু রোধে প্রথম থেকে সচেতন করার কার্যক্রম চলমান রেখেছে। আমাদের সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় আজ শুক্রবার  ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচালনায় মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এ কথা বলেন। ৬ নং পূর্ব ষোলশহর এলাকায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার এর সভাপতিত্বে চসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান সহ ওয়ার্ড সমূহের গণমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি ওয়ার্ডে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর