July 9, 2026, 1:39 am

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে ফকিরাপুলে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Thursday, November 23, 2023
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ফকিরাপুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ফকিরাপুল এলাকায় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়ার পর এখন গায়েবি সাজা দেয়া হচ্ছে। বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি ও গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা দেয়া হচ্ছে। এতে আবারও প্রমাণিত হলো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া সাজা চক্রান্তমূলক এবং অবৈধ সরকারের নির্দেশেই দেয়া হচ্ছে। কিন্তু গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। অবৈধ ক্ষমতাকে আর এক্সটেনশন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।
মিছিলে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সহ সভাপতি আরিফুল ইসলাম, মাহবুব মিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সহ সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, প্রচার সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ডা. জিসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনির, দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম ভূঁইয়া, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবুদ্দিন ইমন, সহ সাধারণ সম্পাদক শাহ পরান, সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সাংগঠনিক সম্পাদক নাদিম খান, মহানগর ছাত্রদল নেতা আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, যুবদল দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, বরিশাল আগৈলঝড়ার সদস্য সচিব শাহেদ, যুগ্ম আহ্বায়ক এসেন্ট, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, যুবদল কর্মী রনি, ছাত্রদল কর্মী ফরহাদ, মহসিন, জুনায়েদ, রাজ্জাক ও মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর