July 31, 2026, 9:37 pm

রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল

Reporter Name
  • আপডেট Friday, July 31, 2026
  • 32 জন দেখেছে

ঝিনাইদহ প্রতিনিধি:: মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হয়, সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে এ নাগরিক সভার আয়োজন করা হয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্য হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জয়ী হলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না। বিচারব্যবস্থা যখন কোনো নাগরিককে তার কাঙ্ক্ষিত ও সঠিক বিচার নিশ্চিত করতে পারে, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে অসন্তোষের কোনো কারণ থাকে না। বরং এতে আইনি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পায়।
তিনি আরো বলেন, সমাজ ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হলে একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি তাতে আনন্দিত হন। কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন। সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর