November 27, 2026, 1:05 am

রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Thursday, June 13, 2024
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নতুন বিমানবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।’ নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আগামীতে আরো এগিয়ে যাবে।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি, সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।’ সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর