April 21, 2026, 8:04 am

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল প্রাণ-আরএফএলের ২ প্রতিষ্ঠান

Reporter Name
  • আপডেট Thursday, May 23, 2024
  • 85 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের অঙ্গপ্রতিষ্ঠান প্রাণ ডেইরী লিমিটেড ও রংপুর ফাউন্ড্রী লিমিটেড। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রাণ ডেইরী লিমিটেড ও ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে রংপুর ফাউন্ড্রী লিমিটেড। আজ বৃহস্পতিবার (২৩ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় ক্যাটাগরিতে ২০টি প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ প্রদান করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাণ ডেইরী লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও রংপুর ফাউন্ড্রী লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
পুরস্কার প্রসঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার উন্নতি সাধনের পাশাপাশি মানসম্মত পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ১৯৮১ সালে প্রাণ-আরএফএল গ্রুপের পথচলা শুরু। প্রতিষ্ঠার পর থেকেই প্রাণ-আরএফএল গ্রুপ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপে কর্মরত রয়েছেন প্রায় এক লাখ ৪৫ হাজার মানুষ। দেশের বিভিন্ন স্থানে প্রাণ-আরএফএল গ্রুপের ৩০টি কারখানা রয়েছে। তাছাড়া বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিশ্বের ১৪৫টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার আমাদেরকে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে উৎসাহ জোগাবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর