July 9, 2026, 7:33 am

রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটায় গাজীপুরে ১০ জনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট Monday, April 28, 2025
  • 232 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় অপরিকল্পিতভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মামুনুর রশিদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জড়িত প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, টঙ্গী (রাজস্ব) সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সহকারী কমিশনার মো. মঈন খান বলেন, রাতের অন্ধকারে কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় কৃষিজমি থেকে অপরিকল্পিতভাবে ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটা হচ্ছিল। এমন খবর পেয়ে ওই সব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানা বাজার এলাকা থেকে তিনজন এবং ইসলামপুর এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। পরে ওই ১০ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ করে মো. মঈন খান আরও বলেন, অবৈধভাবে অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর