May 27, 2026, 9:19 am

রাজশাহী সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, May 22, 2023
  • 125 জন দেখেছে

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আগামী ২১ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুর ২টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদানের আগে নির্বাচন অফিসের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

মনোনয়নপত্র জমাদান শেষে মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে আজকে চতুর্থবারের মতো মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জানি নগরবাসীর আরো কিছু আশা-আকাঙ্ক্ষা অপূর্ণ আছে। সুযোগ পেলে আগামী ৫ বছরে পূরণ করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর