July 9, 2026, 5:07 pm

রাজশাহীতে বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্ণাঢ্য উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, December 22, 2023
  • 116 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আয়োজনে এবং রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২৩-২০২৪ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) পৌনে ৩টার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বেলুন-ফেস্টুন উড়িয়ে বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু হিসেবে রাজশাহীকে বেছে নেওয়া হয়েছে, এটি আমাদের জন্য বড় পাওয়া। নানা সীমাবদ্ধতার মধ্যেও রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।
মেয়র আরো বলেন, ‘রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববদ্যালয় স্টেডিয়াম রয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নদীর ধারে একাধিক ক্রীড়ার স্থাপনা করার পরিকল্পনা রয়েছে। রাজশাহীতে বৃহত্তর পরিসরে ফুটবলের আয়োজক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান রাসিক মেয়র। এভাবে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে এই গ্রুপের প্রশংসা করেন সিটি মেয়র।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসাসিয়েশনের সভাপতি মো. ওয়াহেদুন নবী।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য সাইফুল ইসলাম কালু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, নির্বাহী সদস্য আলী আফতাব তপনসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই আয়োজনে সারাদেশের পাঁচটি ভেন্যুতে খেলা আয়োজনের অংশ হিসেবে রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা শুরু হলো। ভেন্যুর উদ্বোধনী দিনের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ফর্টিস এফসিকে হারায়। বিজয়ী দলের পক্ষে শাহরিয়ার ইমন ১৪ ও নাইজেরিয়ার ফুটবলার ইমানুয়েল টনি আগবাজী ৯০ মিনিটের মাথায় গোল করেন। বিজিত দলের পক্ষে গামবিয়ার ওমর সরোর ৪৩ মিনিটে ১টি গোল পরিশোধ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর