July 2, 2026, 12:34 am

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, July 1, 2026
  • 3 জন দেখেছে

রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটির ফলক উন্মোচন ও উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)। উদ্বোধনের পর ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী। এরপর তিনি আমন্ত্রিত অতিথিদের নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন আধুনিক স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং পারিবারিকভাবে অবসর কাটানোর জন্য আরডিএ পার্ক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। আধুনিক ও উন্মুক্ত বিনোদন পরিবেশ গড়ে তুলতে আরডিএর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।  এছাড়াও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর