July 9, 2026, 3:57 pm

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, December 23, 2024
  • 135 জন দেখেছে

রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিসহ মো. দেলোয়ার হোসেন দুলাল (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। দোলেয়ার হোসেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত খলিল মণ্ডলের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে ১৪ বীর-এর একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে একটি পাকিস্তানি রিভলভার, এক রাউন্ড তাজা বুলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়, এ ঘটনায় আজ সোমবার রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী বাদী হয়ে একটি মামলা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর