October 9, 2026, 12:22 pm

রাজনীতিকদের প্রশিক্ষণের লক্ষ্যে ‘শেখ রাসেল ট্রেনিং সেন্টার’ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Tuesday, April 30, 2024
  • 153 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: রাজনীতিকদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাচুর মোড় সংলগ্ন এলাকায় ‘শেখ রাসেল ট্রেনিং সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। গত রোববার (২৮ এপ্রিল) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস।
সেন্টার উদ্বোধনকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগকে গণতান্ত্রিকভাবে আরো সুসংঘবদ্ধ, গতিশীল, শক্তিশালী, গণমুখী এবং জাতির জনকের আদর্শে উদ্বুদ্ধ একটি ‘মডেল রাজনৈতিক ইউনিট’ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া চলছে।
সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল বলেন, ‘প্রশিক্ষিত নেতাকর্মী তৈরি, কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে শেখ রাসেল ট্রেনিং সেন্টার।’ এ সময় তিনি প্রশিক্ষণ কেন্দ্রকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকীকরণে এই প্রশিক্ষণকেন্দ্রটি মাইলফলক হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালক শাম্মী লায়লা ইসলাম, রাজশাহী রিজিয়নের সিনিয়র ম্যানেজার আসমা আকতারসহ আরো অনেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর