May 25, 2026, 7:40 pm

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর নতুন চেয়ারম্যানের যোগদান

Reporter Name
  • আপডেট Monday, April 8, 2024
  • 315 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.) যোগদান করেছেন। মন্ত্রণালয়ে যোগদানের পর, রাজউক চেয়ারম্যান ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে, তিনি রাজউক সভাকক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এক পরিচিতি সভায় অংশগ্রহন করেন। পরিচিতি সভায় রাজউক-এর নতুন চেয়ারম্যান বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ হলো এর জনবল।
মানবসম্পদকে কাজে লাগিয়ে কীভাবে সেবা প্রতাশীদের ভালো সেবা দেওয়া যায় সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন স্মার্ট কর্মীবাহিনী। স্মার্ট বাংলাদেশের এজেন্ডাকে ধারণ করে, সকল সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাবার জন্য সকল কর্মচারীদের জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-এর সকল সদস্যবৃন্দ, সকল উইং প্রধান, এবং উপপরিচালক সমমর্যাদা ও তদুর্দ্ধ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সূত্র : বাসস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর