June 4, 2026, 7:57 am

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, December 17, 2025
  • 186 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের (ডিএমপি) মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে মোট ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মোহাম্মদপুর থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে। আজ বুধবার (১৭ ডিসেম্ব্র) বিকালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানে দ্রুত বিচার আইনে ৭ জন, মাদক মামলায় ১ জন, খুন মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ৫ জন (মোট ৮টি পরোয়ানা তামিল) এবং অন্যান্য বিভিন্ন আইনে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— রাসেল ওরফে ইয়ামিন (২৪), রোমান (১৬), নাজিম (১৭), ফাহিম (১৬), শাহীন (১৬), আজিম (১৭), জিয়ারুল (১৬), সালাউদ্দিন (২৮), আকবর হোসেন (৪১), প্রতিক হাসান (৪১), রিপন (২৭), শাহাবুদ্দিন (৪০), ওমর আলী (৩২), বেলাল (২৮), সিয়াম (২২), আরমান শেখ (২৩), ফয়সাল (২৭), রানা (২২), মুরাদ (৩২), আলামিন সিদ্দিক (২৫), আলামিন মান্নান (২২), নয়ন ইব্রাহিম খলিল (২০), আরিফ হোসেন জয় (২৫), মানিক (১৮), বিপ্লব সম্রাট (২৮), অপু শাকিব (১৭), শাহাদাত (১৭), ইকবাল হোসেন সবুজ (৪২), সাগর (২৪), আসাদুজ্জামান টুটুল (৪৫), সুমন (৪৯), সজল (৩০) ও জাকির হোসেন (৪৬)।
অভিযানকালে মাদক মামলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৬ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া দ্রুত বিচার আইনের মামলায় ২৩ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি চাপাতি এবং ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি লোহার তৈরি ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর