April 21, 2026, 1:55 pm

রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Reporter Name
  • আপডেট Monday, March 9, 2026
  • 58 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত ভবনটির ছাদ থেকে ৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-২ এর ওই বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, আগুনের কারণে ভবনের ছাদে বেশ কিছু মানুষ আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ইতিমধ্য়ে ৪ জনকে নিচে নামিয়ে এনেছেন। ছাদে এখনও ৫-৬ জন অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে টিটিএল (টার্ন টেবল ল্যাডার) বা উঁচু মই ব্যবহার করা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর